মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান;

সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ ট্যাক্স ফ্রি করো;

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

জলবায়ু পরিবর্তনের হারকে ধীরগতি করা এব্ং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নির্মানের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো অত্যন্ত জরুরি। তাই সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং যন্ত্রাংশ ট্যাক্স ফ্রি করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিখাতে প্রণোদনা দিতে হবে। সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা এবং এই খাতের বিকাশে উদ্যোক্তা গড়ে তুলতে হবে। বিদ্যুৎ উন্নয়ন তহবিল ও নবায়নযোগ্য জ্বালানি তহবিলের যথাযথ এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। “১৪ দফা ১৪দিন, ন্যায্য জ্বালানি রূপান্তর আন্দোলনে যোগদিন” শ্লোগানে ন্যায্য জ্বালানি রূপান্তরে দেশব্যাপী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে সমাপনী দিনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় সুন্দরবনের ঢাংমারিতে বনজীবীদের অংশগ্রহণে অবস্থান কর্মসুচি পালিত হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ ‘জেটনেট বিডি’ এ্যাকশন এইড বাংলাদেশ ও মোংলা নাগরিক সমাজের যৌথ আয়োজনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়।
অবস্থান কর্মসুচি চলকালে সমাবেশে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে জ্বালানি চাহিদার প্রধান অংশ পূরণ করছে জীবাশ্ম জ্বালানি। ফলে সুন্দরবনসহ প্রাকৃতিক সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। অবস্থান কর্মসুচিতে বক্তারা সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানান।
সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, আমরা নাগরিক সমাজ সম্মিলিত কন্ঠে এমন এক পরিবর্তনের দাবি জানাই, যেখানে ন্যায্যতার ভিত্তিতে সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ঘটবে। ভবিষ্যত প্রজন্ম দূষণমুক্ত বিশুদ্ধ বাতাসে জীবন-যাপন করতে পারবে। সুবিধাবঞ্চিত ও ক্ষমতাহীন জনগোষ্ঠির ক্ষমতায়ন ঘটবে। পরিবেশ সুরক্ষিত থাকবে এবং একই সাথে অর্থনীতি টেকসই ও সমৃদ্ধ হবে।
অবস্থান কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক নেতা সার্ভিস বাংলাদেশ সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টীম লিডার ইস্রাফিল বয়াতি, নদীকর্মী হাছিব সরদার, পরিবেশকর্মী ইদ্রিস ইমন, মোংলা নাগরিক সমাজের শেখ রাসেল, নারী বনজীবী মিরা মন্ডল, শারমিন বেগম, জেলে সমিতির বেল্লাল ব্যাপারী, তপন মন্ডল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews