বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ;

থার্টি ফার্স্ট নাইটে শীতার্ত সুবিধাবঞ্চিতদের মাঝে ‘রূপসী নওগাঁ’;

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৭ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

কিছুটা ভিন্নভাবে বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাত উদযাপন করেছে নওগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। সংগঠনের সদস্যরা নওগাঁ শহর ও পার্শ্ববর্তী শান্তাহার রেলস্টেশনে ঘুরে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করে অন্য রকম থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন।
২০২৫ সালকে বিদায় আর ২০২৬ সালকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ২০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র ও খাবার প্রদান করেন। শীতার্ত এসব মানুষরা দোয়া ও ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন তাদের।
ব্যতিক্রমধর্মী এই আয়োজন বিষয়ে জানতে চাইলে রূপসী নওগাঁর পরিচালক ডা.খালেদ বিন ফিরোজ বলেন, ‘প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এই দিনে মানুষ নানাভাবে আতশবাজি, ফানুস উড়িয়ে, বক্স ভাড়া করে নাচগানের আয়োজন করে। আর রাতের শেষে না হতেই পুরোপুরি অপচয় হয়ে যায়। আমার দেখেছি ফানুস উড়িয়ে রাজধানীতে অনেক দুর্ঘটনা ঘটেছে। আসুন আমরা টাকা অপচয় নষ্ট না করে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।
তিনি আরও বলেন,বিশ্বের অধিকাংশ মানুষ এই দিনকে নানাভাবে উদযাপন করে। আমরাও রূপসী নওগাঁ পরিবার চাইছিলাম দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেই ধারাবাহিকতায় আমাদের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে, যা বিগত কয়েক বছর ধরে করা হচ্ছে। রূপসী নওগাঁ পরিবার সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন , সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক মোস্তফা জামাল, অর্থ সম্পাদক আহসান হাবিব, উপদেষ্টা কাজী কামাল হোসেন, সদস্য সাব্বির আহমেদ, আবু বক্কর। শান্তাহারের গরিবের বন্ধু নামে খ্যাত রাজা, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, সাংবাদিক আশিক ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews