সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর বর্ষাইলের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন; দেবিদ্বারে বিএনপি নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য..কাইয়ুম সরকার ; মরহুম আঃ আউয়াল খান ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি; বিলে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না ধর্ষণ মামলার দুই আসামি; নেছারাবাদে এনসিপির জুলাই পথযাত্রা,গণতন্ত্র ও হাদি হত্যা মামলার বিচারের দাবিতে সমাবেশ; জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাল ফিতায়’ বন্দি মেসার্স সওদাগর অটো রাইস মিলের বিদ্যুৎ সংযোগ; দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা -অলি হাসান সৃজন; জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা;

কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক;

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মাঠের কোনা ভূতের গলি থেকে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে রাব্বিসহ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক রাব্বি পটুয়াখালীর গলাচিপা উপজেলার খারিজ্জমা বাজারসংলগ্ন রাব্বি ইলেকট্রনিকস-এর স্বত্বাধিকারী। গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জাল টাকা-সংক্রান্ত একটি অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

ডিবি সূত্র আরও জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, আইনগতভাবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিরা অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন; দোষী নন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews