মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস; বেলকুচিতে মাদক নির্মূলে গুরুত্বারোপ করেছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম; আমাদের পরিচয় একটাই— আমরা বিএনপি: ঐক্যের ডাক দিলেন ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী; নওগাঁর বর্ষাইলের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন; দেবিদ্বারে বিএনপি নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য..কাইয়ুম সরকার ; মরহুম আঃ আউয়াল খান ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি; বিলে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না ধর্ষণ মামলার দুই আসামি; নেছারাবাদে এনসিপির জুলাই পথযাত্রা,গণতন্ত্র ও হাদি হত্যা মামলার বিচারের দাবিতে সমাবেশ; জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাল ফিতায়’ বন্দি মেসার্স সওদাগর অটো রাইস মিলের বিদ্যুৎ সংযোগ; দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা -অলি হাসান সৃজন;

দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা -অলি হাসান সৃজন;

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন:

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে নতুন সম্ভাবনার নাম তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন। সোশ্যাল মিডিয়া সার্ভিস ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করে ইতোমধ্যে তিনি একজন দক্ষ ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সন্তান অলি হাসান সৃজন। স্থানীয়ভাবে ‘সৃজন’ নামে পরিচিত তিনি খলাপাড়া চেয়ারম্যান বাড়ির মো. আব্দুস সালাম তালুকদারের ছোট ছেলে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান তৈরি করেছেন এই তরুণ।
বর্তমানে তিনি ময়মনসিংহের রুমডো পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ থেকে ২০২২ সালে প্রতিষ্ঠা করেন Trusted BD Seller (TBS) নামে একটি আইটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি ফেসবুক আইডি ও পেজ রিকভারি, অ্যাকাউন্ট সেটআপ, ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ, সোশ্যাল মিডিয়া নিরাপত্তা সমস্যা সমাধান, গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন ডিজিটাল সেবা দিয়ে আসছে। সৃজন ও তার টিম ইতোমধ্যে দেশ-বিদেশের অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সফলভাবে কাজ করেছে। ভারতসহ বিভিন্ন দেশের আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করেছে।
অলি হাসান সৃজনের ভাষায়, “ফ্রিল্যান্সিং এমন একটি ক্ষেত্র, যেখানে দক্ষতাই সবচেয়ে বড় পরিচয়। এখানে সীমান্ত কোনো বাধা নয়।”
শুধু ব্যবসায়িক সফলতাই নয়, প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকেও তিনি সমান গুরুত্ব দেন। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্কুল-কলেজে নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে তার।
তিনি বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ জানুক কীভাবে ইন্টারনেটে নিরাপদ থাকতে হয়। বিশেষ করে শিশু-কিশোরদের সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করা জরুরি। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”
বিশ্বস্ত সেবা ও গ্রাহক সন্তুষ্টির কারণে Trusted BD Seller (TBS) ইতোমধ্যে অনেকের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা, ওয়েবসাইটের বিভিন্ন জটিলতা এবং সোশ্যাল মিডিয়া-সংক্রান্ত নানা সমস্যার সমাধান দিয়ে প্রতিষ্ঠানটি প্রশংসা কুড়িয়েছে।
প্রত্যন্ত গ্রামের একজন তরুণ থেকে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা অলি হাসান সৃজনের এই যাত্রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ। তার সাফল্য প্রমাণ করে, দক্ষতা, অধ্যবসায় ও উদ্ভাবনী চিন্তা থাকলে বাংলাদেশের তরুণরাও বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews