বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজে প্রাক্কলনের সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক, একটি বিদ্যালয়ে কাজ শুরুর আগেই বিল প্রস্তুতির অভিযোগ; নারী পাচারকারী সাংবাদিক জহুরুল এর ছেলে ইয়াবা ও হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৪ ; নওগাঁ জেলা পুলিশের অভিযানে ৬ আন্তজেলা গরু চোর গ্রেপ্তার,উদ্ধার ৫ চোরাই গরু; জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিতঃ পীর সাহেব চরমোনাই ; দেবিদ্বারে ৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার দাবিতে মানববন্ধন; কবিতা: সাহিত্যের পথযাত্রী ; নওগাঁর আত্রাইয়ে অসহায় ও অসুস্থদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ; তনু হত্যা মামলা আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ; আত্রাই-রাণীনগরের দুই গ্রামের যৌথ উদ্যোগে ‘মানবিক প্রবাসী ফাউন্ডেশন’র অফিস উদ্বোধন; লিজ ছাড়াই খাস পুকুর দখল, ভূমি অফিসে রশিদহীন ৯৩ হাজার টাকা আদায়ের অভিযোগ;

আব্দুল্লাহপুর স্কুলে বহুতল ভবন বরাদ্দ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী;

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

​মো. মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের জন্য বহুতল একাডেমিক ভবন বরাদ্দ দেওয়ায় এবং সার্বিক সহযোগিতার ঘোষণা দেওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য জনাবা রাশেদা বেগম হীরার ডিও লেটার উপস্থাপনের মাধ্যমে এই একাডেমিক ভবনের বরাদ্দ পাস করাতে সক্ষম হন ।
​দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের জন্য নতুন বহুতল ভবন বরাদ্দ দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী।
​তিনি বলেন, “আব্দুল্লাহপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের বহুতল একাডেমিক ভবন বরাদ্দ দেওয়ায় এবং সার্বিক সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিএনপি দলের শীর্ষ নেতৃত্বের এই উদ্যোগের ফলে এলাকার কয়েক হাজার শিক্ষার্থী উন্নত শিক্ষার সুযোগ পাবে।”
​স্থানীয়রা জানান, আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হলেও পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছিল। নতুন ভবন বরাদ্দ হওয়ায় শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা করছেন অভিভাবক ও শিক্ষকরা।
​এই বরাদ্দকে এলাকার শিক্ষা বিস্তারে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন দেবিদ্বারের সাধারণ মানুষ

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews