শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

নারী পাচারকারী সাংবাদিক জহুরুল এর ছেলে ইয়াবা ও হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৪ ;

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পঠিত




মো: সোহরাওয়ার্দী হোসেন; সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১শে জুলাই মঙ্গলবার দিবাগত রাত্রে ১১২ পিচ ইয়াবা ও ২ (দুই) গ্রাম হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ ৪ জনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের মৃত গাজী মোল্লার ছেলে মোঃ বাবু ওরফে কালা বাবু (৫৫), বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী পশ্চিম পাড়া গ্রামের নারী পাচারকারী সাংবাদিক জহুরুল ইসলাম এর ছেলে মোঃ দ্বীপ আহম্মেদ (২৯) ও এনায়েতপুর থানার খোকসাবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে মোঃ মমিন (৫৫), এবং মুকন্দগাঁতী দক্ষিণপাড়া গ্রামের শ্রী বিমল দাসের ছেলে শ্রী বিশ্ব দাস (২৭),

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ বাবু ওরফে কালা বাবু কে বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ক্ষিদ্র জোকনলা থেকে ১০১ পিচ ইয়াবা সহ মঙ্গলবার রাত্রে গ্রেফতার করে পুলিশ। মোঃ দ্বীপ আহম্মেদ কে মুকন্দগাঁতী পশ্চিম পাড়া তার বাড়ির সামনে থেকে ১১পিচ ইয়াবা সহ গ্রেফতার করে এবং বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়ন আজুগরা বাসস্ট্যান্ড থেকে ২(দুই) গ্রাম হিরোইন সহ মোঃ মমিন কে এবং ওয়ারেন্টের আসামি মুকন্দগাঁতী দক্ষিণ পাড়া গ্রামের শ্রী বিমল দাসের ছেলে শ্রী বিশ্ব দাস কে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, মাদক সহ গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক এলাকায় অভিযান চালিয়ে ১১২ পিচ ইয়াবা ও ২ (দুই) গ্রাম হিরোইন এবং ১জন ওয়ারেন্টের আসামি ৩ জন মাদক ব্যবসায়ী সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা রজু করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews