
স্টাফ রিপোটার; হাফিজুর রহমান হাবিব :
পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলার ৩ নং তেতুলিয়া সদর ইউনিয়নের রনচন্ডী কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২৩ শে জুলাই বৃহস্পতিবার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানের গোলে আরমান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি নাইবুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম, তেতুলিয়া সদর ইউনিয়নের যুবদলের আব্বায়ক এরশাদুল হক,,, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী। স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাসিবুল হক। আজকের কৃতি শিক্ষার্থী, আগামী গর্বিত বাংলাদেশ, এইবার এই কিন্ডার গার্টেন বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। পাঁচ জন সাধারণ বৃত্তি একজন ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন।
সাধারণ বৃত্তি যারা পেয়েছেন মোছা:মুসরাত জাহান মিলা, মোছা:সাদিয়া আক্তার সাথী,মোছা:জান্নাতুল ফেরদৌস জিম,মো:আরিফুল ইসলাম,মো:আদনান হোসেন সিয়াম,ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন মো: জুনায়েদ হাসান।পরিশেষে শিক্ষার্দিথীদে হাতে ফলজ বৃক্ষচারা তুলে দেওয়া হয়। তেতুলিয়া সাইফুল নার্সারি হতে চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক।