শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২;

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পঠিত




নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর):

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ লেনদেনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মাত্র তিন ঘণ্টায় একটি বিকাশ অ্যাকাউন্টে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেনের তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে প্রদীপ হালদার (৩০) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে সমির চন্দ্র খরাতী (৪০)।

মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় একটি বিকাশ অফিসে অভিযান চালায় পুলিশ। সেখানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পরবর্তীতে সমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের নিজ বাড়ি থেকে ভোররাতে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে আটক করা হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত আলামত পরীক্ষা করে অনলাইন জুয়া চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, অভিযোগগুলো মামলার এজাহার ও পুলিশের প্রাথমিক বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews