শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

সন্ধ্যা নদীতে অভিযানে ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ,আগুনে ধ্বংস;

  • Update Time : রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • ২০৪ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন ; কাউখালী(পিরোজপুর);

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর পাঙ্গাশীয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে নৌপুলিশ। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
রবিবার(২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউখালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)মো.আরমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বেহুন্দি জাল উদ্ধার করা হয়, যার মোট দৈর্ঘ্য ছিল ৬ হাজার মিটার।
পরে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাফিজুর রহমানকে বিষয়টি অবহিত করা হলে উপজেলা মৎস্য প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কাউখালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)মো.আরমান হোসেন বলেন,”নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ বেহুন্দি জালের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে। যারা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণ করবেন,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “বেহুন্দি জাল ব্যবহারের কারণে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়,যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগ ও নৌপুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews