শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

কুমিল্লার দাউদকান্দিতে এক রাতের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৮;

  • Update Time : রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • ১৯৪ বার পঠিত




মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দাউদকান্দি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ সময় সন্দেহভাজন হিসেবে মোছা. সোনিয়া আক্তার ওরফে রিয়া মনিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়।
একই রাতে পরিচালিত পৃথক অভিযানে হত্যা মামলায় শহিদনগর এলাকা থেকে মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেন এসআই রবিউল ইসলাম।
এছাড়া ডাকাতি মামলায় ২ আগস্ট ভোর সাড়ে ৩টার দিকে সবজিকান্দি এলাকা থেকে সুমন, আলামিন ও শরীফ নামে তিনজনকে আটক করেন এসআই আজিজুল ইসলাম।
ডাকাতির প্রস্তুতি মামলায় রাত ১টা ২০ মিনিটে উপজেলা গেট এলাকা থেকে সজীব ও নাছিরকে গ্রেপ্তার করেন এসআই আরিফুর রহমান।
অন্যদিকে, চুরি মামলায় রাত আড়াইটার দিকে দোনারচর এলাকা থেকে হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেন এসআই মো. মনির হোসেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রোববার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews