
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(০২ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান এর সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি মূলক সভা আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,
উপজেলা প্রকৌশলী নিশিত কুমার,সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা,শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার, উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু,ইউপি চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ, তোফাজ্জল হোসেন তোফা,আফজাল হোসেন,নাজিমুদ্দিন,জুলাই শহিদ পরিবারের সদস্য সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।