মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কালকিনিতে ইয়াবা সেবনের অভিযোগে যুবক আটক; নওগাঁর আত্রাইয়ের মথুরাবাটি-খেয়াঘাট সড়কের বেহাল দশা,দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের; রাতের আঁধারে মহাসড়ক ও ওয়াপদা বাঁধ কেটে পাইপ বসানোর মহোৎসব: হাজী আব্দুল হাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আতঙ্ক; বিয়ের দাবিতে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অবরুদ্ধ,থানায় লিখিত অভিযোগ; কাউখালীতে বিশেষ অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ,বিক্রেতা পলাতক; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার; সাপলেজা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন বিএনপি নেতা হাবিবুর রহমান আকন; কবিতা: ভিজিটাল যুগ; পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক,ডিবি পুলিশের অভিযান; জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ;

কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার;

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন​;কাউখালী(পিরোজপুর);

পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাট্যাবলেটসহ রনজিৎ চন্দ্র মাঝি(৫৪)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রনজিৎ চন্দ্র মাঝি উপজেলার সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই রহমাতুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি সঙ্গীয় টিম মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ববেতকা এলাকাধীন আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আনুমানিক ৫ হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজা এবং ৩ হাজার টাকা মূল্যের ১০পিস (ওজন ১গ্রাম) হালকা কমলা রঙের ইয়াবাট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
​বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews