শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

কাউখালীতে বিশেষ অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ,বিক্রেতা পলাতক;

  • Update Time : সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • ১৮৩ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন ;কাউখালী,পিরোজপুর;

পিরোজপুরের কাউখালী উপজেলায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিনে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা মাছ ফেলে পালিয়ে যায়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এক মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ৩০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। বিক্রেতা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাফিজুর রহমান বলেন, “আফ্রিকান মাগুর একটি নিষিদ্ধ প্রজাতির মাছ। এ মাছ পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই বাংলাদেশে এ মাছের আমদানি,প্রজনন,চাষ, সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ নিষিদ্ধ মাছের ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “দেশীয় মাছের জীববৈচিত্র্য রক্ষা এবং নিরাপদ মৎস্যসম্পদ নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সাধারণ মানুষকে নিষিদ্ধ মাছের ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানাই।”
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় কাউখালী থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জব্দ করা নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews