
মুন্সি ফরহাদ হোসেন
কালকিনি (মাদারীপুর) জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ইয়াবা সেবনের অভিযোগে সুজন সিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা এবং মোছলেম শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন সিকদার ইয়াবা কেনার উদ্দেশ্যে এক কথিত ইয়াবা ডিলারের বাড়িতে গেলে কালকিনি থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছ।