সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

মঠবাড়িয়ায় অসহায় আবুল হাসেমের পাশে কাজী একতা ফাউন্ডেশন;

  • Update Time : মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
  • ১৪৯ বার পঠিত




ঘর নির্মাণে দুই বান্ডিল ঢেউটিন দিলেন প্রতিষ্ঠাতা কাজী জাহিদুল ইসলাম অভি

বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া, পিরোজপুর:

“মানুষ মানুষের জন্য”—এই মানবিক প্রত্যয়কে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের এক নিঃস্ব ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কাজী একতা ফাউন্ডেশন।

সোমবার (৩ আগস্ট ২০২৬) সাপলেজা ইউনিয়নের বুখইতলা গ্রামের বাসিন্দা আবুল হাসেম, পিতা—কাছেম আলী হাওলাদারের ঘর নির্মাণের জন্য বিনামূল্যে দুই বান্ডিল ঢেউটিন প্রদান করেন কাজী একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী জাহিদুল ইসলাম অভি।

জানা যায়, আবুল হাসেম দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। নিজের বসতঘর না থাকায় পরিবার নিয়ে বসবাস করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাকে। ঘর নির্মাণের জন্য বিভিন্ন বিত্তবান ব্যক্তি ও নেতাদের কাছে সহযোগিতা চেয়েও তিনি কাঙ্ক্ষিত সহায়তা পাননি বলে জানান।

পরবর্তীতে কিছুদিন আগে তিনি কাজী জাহিদুল ইসলাম অভির কাছে সহযোগিতার আবেদন করেন। তার আবেদনে সাড়া দিয়ে অসহায় পরিবারটির ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন দেওয়ার উদ্যোগ নেন তিনি।

ঢেউটিন হাতে পেয়ে আবেগাপ্লুত আবুল হাসেম বলেন, “আমার নিজের কোনো ঘর নেই। পরিবার নিয়ে অনেক কষ্টে বসবাস করছি। এর আগে অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ এগিয়ে আসেননি। অভি সাহেবের কাছে আবেদন করার পর তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। এই টিন দিয়ে ঘর তুলে এখন পরিবার নিয়ে একটু শান্তিতে বসবাস করতে পারব—এটাই আমার আশা।”

কাজী জাহিদুল ইসলাম অভির এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুল হাসেম ও তার পরিবার। একই সঙ্গে স্থানীয়রাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয়দের মতে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিত্তবানরা এগিয়ে এলে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। কাজী একতা ফাউন্ডেশনের মতো সংগঠন ও ব্যক্তিদের মাধ্যমে আরও অসহায় মানুষ সহযোগিতা পাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

মানবসেবাই যে প্রকৃত মানবিকতার পরিচয়—কাজী একতা ফাউন্ডেশনের এই উদ্যোগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews