শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

জুলাইয়ের চেতনায় শ্রমিক অধিকার রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: আল ইমরান;

  • Update Time : বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • ১৬২ বার পঠিত




মো: সোহরাওয়ার্দী হোসেন;
স্টাফ রিপোর্টার;

প্রতীকী “৩৬শে জুলাই”-এর চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন নতুন বাংলাদেশে শ্রমিক শ্রেণির অবদান ও অধিকার আদায়ের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আল ইমরান।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকরাই এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। শিল্প-কারখানা, গার্মেন্টস, পরিবহন, নির্মাণ, কৃষি ও সেবাখাতসহ প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের নিরলস পরিশ্রম দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি রচনা করেছে। দেশের বিভিন্ন সংকটময় সময়েও শ্রমিকরা উৎপাদন সচল রেখে জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
শ্রমিকদের নায্য অধিকারের কথা তুলে ধরে আল ইমরান বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত। শ্রমিকের প্রকৃত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রতীকী “৩৬শে জুলাই”-এর চেতনা আমাদের ঐক্য, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়কে বহুগুণ শক্তিশালী করে। সেই মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিক শ্রেণির অধিকার ও কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষে দেশের সকল শ্রমিকের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আল ইমরান বলেন, শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সমৃদ্ধ বাংলাদেশ। তাই শ্রমিকের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই হোক আমাদের সকলের সম্মিলিত ঐতিহাসিক অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews