মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
চান্দিনায় ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যা; কাউখালীতে নাগরিক উদ্যোগের আরজেএমএফ সদস্যদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত; কাউখালীতে ভাত খাওয়া নিয়ে কলহে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু; তেতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন; ভাঙ্গুড়ায় ৭৫টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস; শিক্ষার মানোন্নয়নে সাপ্তাহিক ছুটি এক দিন করা প্রয়োজন; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা; হারিয়ে যেতে বসেছে আত্রাইয়ে মৃৎশিল্প; বেলকুচির রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. আলী আশরাফ; কালকিনিতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন;

কবিতা: আমাদের ছোট বিল;

  • Update Time : সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

কবিতা: আমাদের ছোট বিল

কলমে: নূর মোহাম্মদ;

আমাদোর ছোট বিলে ছোট ছোট মাছ ,
পাখি সেথা উড়ে এসে জুড়ে দেয় নাচ ।
চারধারে ধানক্ষেত উত্তরে গ্রাম ,
মিলিয়ে শোভা তার ভারি অভিরাম ।
বরষায় সেই বিল জলে থৈ থৈ ,
জেলে জাল ফেলে তোলে টেংরা কৈ ।
মাছ দেখে মাছরাঙ্গা ওতপেতে ওড়ে ,
রাতভর ব্যাঙ ডাকে সারাবিল জুড়ে ।
জল সেথা কম বেশি থাকে বার মাস ,
দুপুরে ঘাসিয়াড়া গিয়ে কাটে ঘাস ।
বিলে কোন ফাঁকে যদি চাই চোথ মেলে
দেখি নেমে সারাদিন মাছ ধরে জেলে ।
পা নড়ে চড়ে বক করে আগ পাছ
দীঘল ঠোঁটে সে ধরে পুঁটি মাছ ।
বুনো হাঁস ডাক দেয় মিলিয়ে ছন্দ ,
হেসে ফোটে শাপলা মিঠে তার গন্ধ ।
বিকশিত কমলে খুব মন টানে ,
ছেলেমেয়ে জলে নেমে তাই তুলে আনে ।
জলে ভেসে হেঁটে চলে কলমি শাক ,
পাশে বসে ডাহুকে দেয় ঘন হাক ।
কাদোখোচা কাদা জলে খোঁজে আহার ,
পানকৌড়ি জলে ডুব দেয় বার বার ।
এক সাথে দল বাঁধে কচুরিপানা ,
ফাঁকে ফাঁকে পানিফল আর ক্ষুদিপানা ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews