বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
গাছ লাগানো সদকায়ে জারিয়ার আমল কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের ২১ বছরের সামাজিক কার্যক্রম; পটুয়াখালীর আমখোলা বাজারে ‘ইসপা”এনজিওর নতুন শাখার উদ্বোধন; আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্ঠিত; ভাঙ্গুড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ; ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের গণশুনানি; অটোরিকশা ছিনতাইয়ে চালকদের টার্গেট; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা;

ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের গণশুনানি;

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত




ভূমি অফিসের অনিয়ম তদন্তের নির্দেশ, মিনি স্টেডিয়ামের আশ্বাস;

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি;

১৫ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ বিএম কলেজ চত্বরে খানমরিচ ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ভূমিসেবার মান যাচাই এবং সাধারণ মানুষের সরাসরি অভিযোগ ও সমস্যার কথা শুনতে এ গণশুনানির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া গণশুনানি চলে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

গণশুনানিতে ১০ জনেরও বেশি সাধারণ কৃষক ও সেবাগ্রহীতা জেলা প্রশাসকের কাছে খানমরিচ ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দাবি, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে নওগাঁ-ভাঙ্গুড়া সড়কের বেহাল দশা ও চরম জনদুর্ভোগের বিষয়টিও জেলা প্রশাসকের কাছে তুলে ধরা হয়। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন।

গণশুনানিতে বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম তরুণ প্রজন্মের খেলাধুলার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি চন্ডিপুর, সুলতানপুর অথবা সাতবাড়িয়া এলাকার সুবিধাজনক কোনো খেলার মাঠে একটি মিনি স্টেডিয়াম নির্মাণে সরকারি ফান্ড বরাদ্দের আশ্বাস দেন।

এ সময় তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

গণশুনানি শেষে জেলা প্রশাসক খানমরিচ ইউনিয়নের গুচ্ছগ্রামসহ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), খানমরিচ বিএম কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন সাগর, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews