বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
গাছ লাগানো সদকায়ে জারিয়ার আমল কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের ২১ বছরের সামাজিক কার্যক্রম; পটুয়াখালীর আমখোলা বাজারে ‘ইসপা”এনজিওর নতুন শাখার উদ্বোধন; আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্ঠিত; ভাঙ্গুড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ; ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের গণশুনানি; অটোরিকশা ছিনতাইয়ে চালকদের টার্গেট; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা;

আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্ঠিত;

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত




নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) ২০২৬ সকাল সাড়ে ১০ টায়  আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘আত্রাই’ পত্রিকা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​আত্রাই পত্রিকার প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে মিতু ও জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল ইসলাম। 

বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব আনিসুল রহমান বুলু, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, 

 
যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, কবি মোজাম্মেল হক, আরিফুজ্জামান লেবু প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি আঞ্চলিক পত্রিকা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও অবহেলিত মানুষের সুখ-দুঃখের প্রতিচ্ছবি।

 ‘আত্রাই’ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সমাজ গঠনে উদ্বুদ্ধ করার জন্য আমি পত্রিকা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রকাশনা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews