
সভাপতি দিদারুল ইসলাম কাজল, সধারণ সম্পদাক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান ;
ককসবাজার প্রতিনিধি ;
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। ট্রাস্টের ২৪৯/২০২৬ স্মারকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্র অনুযায়ী কমিটির মেয়াদ ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত।
নবগঠিত কমিটিতে দিদারুল ইসলাম কাজল সভাপতি, এইচ.এম. আমান সিনিয়র সহসভাপতি এবং মোহাম্মদ আয়াজ রবি, আরাফাত চৌধুরী, নুরুল ইসলাম সেলিম, হোসাইন শরীফ সোহেল, এ.এইচ.এম. জয়নাল আবেদীন, নুরুল আলম ও আবদুল্লাহ আল ফরহাদ সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে হাফিজুর রহমান খান সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন, ইকবাল হাসান, ফরহাদ উদ্দিন মিজবা ও সালাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া জামশেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং আজহার হোসেন সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোমেনা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, ইকবাইল হোসাইন অর্থ সম্পাদক এবং সুয়াইফুল হক সহঅর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির দপ্তর সম্পাদক করা হয়েছে স্বপন দে-কে। মো. ইসলাম সিকদার প্রচার সম্পাদক এবং আশফাক উদ্দিন আরাফাত সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাইমুম সরওয়ার কায়েম হয়েছেন ক্রীড়া সম্পাদক।
নবগঠিত কমিটির নির্বাহী সদস্যরা হলেন, শাহ সোহেল মো. সুমন, মোহাম্মদ কেফায়েত উল্লাহ, একরামুল হক, মোহাম্মদ নুরুল ইসলাম শোকেন, মোহাম্মদ আবদুল্লাহ ও দেলকামান ইসলাম।
ট্রাস্টের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।