শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ;

তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত




স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পঞ্চগড় জেলা শাখার অধীন তেঁতুলিয়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও অনুমোদন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. বেনাজির হাবিব তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আনছারুল ইসলাম (হিমু) এর সিদ্ধান্ত অনুযায়ী তেঁতুলিয়া উপজেলা শাখার নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান দীপক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নব-অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সম্মেলন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে তেঁতুলিয়া উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews