রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের;

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত




মোঃ মাসুদ রানা;

ঢাকা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ বিপদে নিজের জীবন বিপন্ন জেনেও ৩৫ যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন এক চালক। বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তিনি বাসের গতি কমিয়ে আনেন। পরে জ্ঞান হারিয়ে ফেললে সহকারী চালকের দায়িত্ব নিয়ে বাসটি নিয়ন্ত্রণে আনেন। শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব হলেও মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই চালক।
ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায়। বাসটির নাম মাদানী এয়ারকন পরিবহন। এটি ঢাকা গুলিস্তান থেকে কুমিল্লার গৌরীপুরের উদ্দেশে ৩৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল।
বাসের এক যাত্রী জাহিদ হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, মদনপুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বাসের চালক স্ট্রোক করেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তিনি বাসের গতি কমিয়ে আনেন। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এ সময় বাসের সহকারী (হেলপার) দ্রুত চালকের আসনে গিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নেন। তার ড্রাইভিং সম্পর্কে ধারণা থাকায় তিনি বাসটি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরে নিকটবর্তী একটি পাম্প এলাকায় বাসটি নেওয়া হয়। সেখান থেকে অসুস্থ চালককে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিকে বাসে থাকা ৩৫ জন যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই ওই চালকের মৃত্যু হয়েছে বলে যাত্রী জাহিদ হাসান জানিয়েছেন।
চালকের পরিচয় ও মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই চালকের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন। যাত্রীরা মনে করছেন, শেষ মুহূর্তে বাসের গতি কমিয়ে দেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং এতে বাসে থাকা বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে।
একজন যাত্রী হিসেবে জাহিদ হাসান ঘটনাটি শেয়ার করে ওই চালকের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি বলেন, এমন অনেক মানুষই নীরবে মানুষের জীবন রক্ষা করে যান, কিন্তু তাদের অবদান অনেক সময় ঘটনার আড়ালেই থেকে যায়।
মর্মান্তিক এ ঘটনায় চালকের মৃত্যুতে শোক জানিয়েছেন যাত্রীরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews