
মোঃ নুরে আলম সিদ্দিকী;
লালমনিরহাট প্রতিনিধি;
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখা।
ফেডারেশনের জেলা সভাপতি ও রইচ বাগ দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে শহরের হাসান আল বান্না মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট আবু তাহের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শিক ও নৈতিক শিক্ষার অভাবে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জনের পরেও তারা নৈতিক অবক্ষয়ের মুখে জীবন নষ্ট করে ফেলছে। শিক্ষার্থীদের আদর্শবান ও নৈতিক চরিত্রে গড়ে তোলার জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রাসুল সাঃ এর আনিত নীতির আলোকে শিক্ষকদের শিক্ষা নীতি গ্রহণ করতে হবে।
ফেডারেশনের কার্যক্রম গতিশীল করতে তিনি প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য তিনি সকলকে আহবান জানান।
সকল শিক্ষককে শ্রেণিকক্ষে হক আদায় করে শিক্ষার্থীদের পাঠদান করার আহবান জানান।
শিক্ষকদের চলমান বিভিন্ন আন্দোলন ও শিক্ষকদের দাবি দাওয়া প্রসঙ্গে তিনি বলেন,
শিক্ষকরা জাতি গড়ার কারিগর, তাদের অভুক্ত রেখে, তাদের সামাজিক মর্যাদা দিকটি সমাধান না করে শিক্ষার মান বৃদ্ধি ও সমুন্নত করা সম্ভব নয়।
বিশ্বের সবচেয়ে অবহেলিত শিক্ষা ব্যবস্থা ও অবহেলিত শিক্ষক সমাজ বাস করে বাংলাদেশে।
শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকরা সেই মেরুদন্ড তৈরির কারিগর।
সুতরাং চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষকদের স্বাভাবিক জীবন-যাপনের জন্য প্রয়োজনীয় আর্থিক বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।
সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা বৈষম্য দুর করতে হবে।
ফেডারেশনের জেলা সেক্রেটারি জনাব মোস্তাফিজুর রহমান মিলনের পরিচালনায়-
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম, মাওলানা দেলওয়ার হোসেন, মাওলানা জয়নাল আবেদীন, সদর উপজেলার প্রধান উপদেষ্টা প্রভাষক মাহিবুর রহমান, ফেডারেশনের জেলা শাখার বিভাগীয় সভাপতিবৃন্দ প্রমুখ।