মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এফডিইবি লালমনিরহাট জেলা কমিটি গঠন: সভাপতি নুরে আলম, সম্পাদক সেলিম রেজা; যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত; বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা: কৃষকের নতুন আশার দুয়ার খুলে দিয়েছে গভীর নলকূপ ; সংবাদ প্রকাশের পর জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ; এনসিপির” এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন; মনোহরদীতে এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারি ও গৃহস্থরা; নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা; সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল স্থগিত; দুর্গোৎসবে কোটি টাকার আয়োজন; সাংবাদিকদের হেনস্তার জন্য দায়ী কি সাংবাদিকরাই? তেঁতুলিয়ায় পর্যটন বিকাশে নতুন উদ্যোগ; নওগাঁ-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা; ব্রাহ্মণপাড়ায় আমন ধানে পোকার আক্রমণ; মোহনপুরে পর্যটন খাতের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন; সাংবাদিকদের একাল-সেকাল: আদর্শ থেকে প্রযুক্তির যুগে; মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ;

নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা;

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার ৭ নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে ওষুধ সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।সোমবার ১৯ অক্টোবর ২০২৬ সরেজমিনে গিয়ে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। ফলে সরকারি স্বাস্থ্যসেবা নিতে এসেও অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আলহাজ্ব মোঃ গয়ের আলী ও মো. মাহাবুব হোসেন বলেন, “জ্বর নিয়ে সকালে স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলাম।কিন্তু ওষুধ নেই বলে জানানো হয়েছে। বাইরে থেকে ওষুধ কিনতে হবে। গরিব মানুষ কীভাবে ওষুধ কিনবে?”

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত কয়েক মাস ধরে উপজেলা থেকে ওষুধ সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের কাছে বর্তমানে ওষুধের সরবরাহ নেই। ওষুধ এলে যথাযথ নিয়মে বিতরণ করা হবে।”

এদিকে, এলাকার বাসিন্দারা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটিতে ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে কেন্দ্রটিতে নিয়মিত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews