মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবতা, মানবিকতা ও মানবাধিকার যেন ব্যবসায় পরিণত না হয়; আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ; মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ; প্রকাশিত প্রতিবাদ বার্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানালেন কাজী মাসুদ হাসান; বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ কতৃক সম্মাননা প্রদান; নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা; কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব; পত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার; নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়; ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল ও অটোভ্যান শোভাযাত্রা; রাজশাহী রেলওয়ে স্টেশনে ১২ হকার আটক; জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ; নেছারাবাদে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত ; মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,উদ্ধার ১লাখ টাকা; আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত; গাইবান্ধার মফস্বল সংবাদদাতা থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক ; নওগাঁর আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা; দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র? পটুয়াখালী জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত; দুর্নীতি করলেও সাংবাদিকের কী!’ ৩০ শতাংশ কমিশন বাণিজ্যের অভিযোগে বেপরোয়া প্রকৌশলী রাজীব! চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু; নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত; গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি ও শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের আহ্বান; নওগাঁর ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই; কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ; মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত; কুমারভোগে ১০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন; পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন; গাজা থেকে হরমুজ, ইরান থেকে কাশ্মীর—ট্রাম্পের যুদ্ধনীতিতে নতুন ভূরাজনৈতিক সংকট! কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের সরকারের উন্নয়নের অঙ্গীকার; কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন;
Title :
মানবতা, মানবিকতা ও মানবাধিকার যেন ব্যবসায় পরিণত না হয়; আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ; মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ; প্রকাশিত প্রতিবাদ বার্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানালেন কাজী মাসুদ হাসান; বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ কতৃক সম্মাননা প্রদান; নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা; কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব; পত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার; নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়; ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল ও অটোভ্যান শোভাযাত্রা; রাজশাহী রেলওয়ে স্টেশনে ১২ হকার আটক; জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ; নেছারাবাদে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত ; মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,উদ্ধার ১লাখ টাকা; আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত; গাইবান্ধার মফস্বল সংবাদদাতা থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক ; নওগাঁর আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা; দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র?

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ;

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত




সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও সনদ ইস্যুর তথ্য অস্বীকার করেছে; দুই আদালতে খারিজ মামলা, হাইকোর্টের আদেশের পর ২০১৭ থেকে বেতন-ভাতা উত্তোলন; গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মাউশির তদন্ত কমিটি, প্রতিবেদন দাখিলের অপেক্ষা।

নিজস্ব প্রতিবেদক:

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ, দুই আদালতে মামলা খারিজ—তারপরও প্রায় ২৪ বছর ধরে চাকরিতে বহাল থেকে সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (কম্পিউটার) মো. জয়নাল আবেদীন। যে প্রতিষ্ঠানের নামে কম্পিউটার প্রশিক্ষণের সনদ দেখিয়ে যোগ্যতার দাবি করা হয়েছে, সেই প্রতিষ্ঠানও লিখিতভাবে জানিয়েছে, সনদটি তাদের কাছ থেকে ইস্যু করা হয়নি। আদালতের রায় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রে সনদটির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পরও কীভাবে তিনি চাকরিতে বহাল থাকলেন, কীভাবে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতদিন কী ভূমিকা পালন করেছে—এসব প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে।

অনুসন্ধানে পাওয়া নথিপত্র অনুযায়ী, জাতীয় বহুমুখী প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, বগুড়ার পরিচালক ২ মার্চ ২০০২ তারিখে ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষকে লিখিতভাবে জানান, মো. জয়নাল আবেদীনের নামে প্রদর্শিত কম্পিউটার প্রশিক্ষণ সনদটি তাঁদের প্রতিষ্ঠান থেকে ইস্যু করা হয়নি। প্রত্যয়নপত্রে সনদ নম্বর ১১৬৩ এবং রেজিস্ট্রেশন নম্বর ৮৪৮৯ উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালকের স্বাক্ষরযুক্ত এই প্রত্যয়নপত্র সনদটির সত্যতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এসেছে।

এদিকে সনদ জালিয়াতির অভিযোগে বেতন-ভাতা বন্ধ হওয়ার পর জয়নাল আবেদীন নিজেই সহকারী জজ আদালত, কুড়িগ্রামে একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন। মামলার নম্বর-৩৬/০৬। আদালত তাঁর দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে মামলা খারিজ করেন এবং রায়ে সনদটি জাল বলে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বলে আদালতের রায়ে উল্লেখ রয়েছে।

নিম্ন আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে জেলা জজ আদালত, কুড়িগ্রামে ০৪/২০০৪ নম্বরে আপিল করেন জয়নাল আবেদীন। কিন্তু সেখানেও তাঁর পক্ষে রায় আসেনি। জেলা জজ আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে আপিল খারিজ করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যেখানে তাঁর চাকরিতে বহাল থাকারই কথা নয় এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে, সেখানে বেতন বন্ধের সিদ্ধান্তকে অবৈধ বলা যায় না।

এরপর হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৪০১৭/২০০৫ দায়ের করেন জয়নাল আবেদীন। অভিযোগ রয়েছে, মামলার বিবাদী তৎকালীন অধ্যক্ষ সুজাত হোসেন প্রামাণিককে যথাযথভাবে বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই একতরফা শুনানির মাধ্যমে মানবিক বিবেচনায় বেতন প্রদানের নির্দেশ আদায় করেন তিনি। ওই আদেশের বিরুদ্ধে সুজাত হোসেন প্রামাণিক লিভ টু আপিল দায়ের করলে আদালত আপিলের শুনানি না হওয়া পর্যন্ত রিভিশন আদালতের আদেশ স্থগিত করেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

তবে পরবর্তী সময়ে লিভ টু আপিল দায়েরের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় জয়নাল আবেদীন ও তৎকালীন অধ্যক্ষ সুজাত হোসেন প্রামাণিকের মধ্যে আপস-মীমাংসা হয় বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই আপস-মীমাংসার পর বিষয়টি কার্যত আড়ালে চলে যায় এবং জয়নাল আবেদীনের বেতন-ভাতা পুনরায় চালু হয়। নিম্ন আদালত ও জেলা জজ আদালতে মামলা চলাকালে তাঁর বেতন-ভাতা স্থগিত ছিল। পরবর্তী সময়ে উচ্চ আদালতের আদেশের প্রেক্ষাপটে ২০১৭ সাল থেকে তিনি পুনরায় বেতন-ভাতা উত্তোলন করছেন।

অভিযোগ রয়েছে, সরকারি গেজেট অনুযায়ী একজন অধ্যাপক হিসেবে প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাও ভোগ করছেন তিনি। অথচ তাঁর নিয়োগের বৈধতা, সনদের সত্যতা এবং আদালতের বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ বাস্তবায়নের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ অনুসন্ধানের দাবি রাখে। প্রশ্ন উঠেছে, আদালতে সনদ জাল প্রমাণিত হওয়ার পরও কেন সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন কার্যকর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি? আপস-মীমাংসার মাধ্যমে কি একজন সরকারি বেতনভোগী শিক্ষকের বিরুদ্ধে থাকা বিভাগীয় দায়ের অবসান ঘটতে পারে?

নতুন করে তদন্ত কমিটি, প্রতিবেদনের অপেক্ষা

দীর্ঘদিন পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা, অভিযোগ এবং গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের পরিচালকের দৃষ্টি আকৃষ্ট হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি ইতোমধ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি বলে জানা গেছে।

সম্প্রতি মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে সরেজমিন তদন্তে গিয়ে অভিযুক্ত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার সনদ ও নিয়োগসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু তদন্তসংশ্লিষ্ট গবেষণা কর্মকর্তা মো. রেজাউল করিমের বক্তব্য অনুযায়ী, জয়নাল আবেদীন প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে পারেননি।

এখন দেখার বিষয়, তদন্ত কমিটি কবে প্রতিবেদন দাখিল করে এবং প্রতিবেদন পাওয়ার পর মাউশি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আদালতের রায়, সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এবং দীর্ঘদিনের সরকারি বেতন-ভাতা উত্তোলনের বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

অভিযুক্তের বক্তব্য

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে জয়নাল আবেদীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বাজারে আছি, পরে কথা বলব।’ এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও বক্তব্য জানতে চাওয়া হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি। ফলে এ প্রতিবেদন প্রকাশের আগে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে এর আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি জাল সনদে চাকরি করেন না এবং তাঁকে বেকায়দায় ফেলতে অধ্যক্ষ এমন অভিযোগ করছেন। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

অনুসন্ধান অব্যাহত, আসছে দ্বিতীয় পর্ব

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ প্রতিবেদনে উঠে আসা আদালতের রায়, সনদ জালিয়াতির তথ্য, সরকারি বেতন-ভাতা উত্তোলন এবং তদন্ত কমিটির কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়েও অনুসন্ধান চলছে। দ্বিতীয় পর্বে থাকবে আরও বিস্তারিত তথ্য, সংশ্লিষ্ট নথিপত্র, তদন্ত প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষকের চাকরির বৈধতা ও সরকারি অর্থ উত্তোলনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই অভিযোগের পরিণতিতে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews