বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ;

মোংলায় কম্বল নিয়ে অসহায়দের পাশে ইউএনও আফিয়া শারমিন;

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

শৈতপ্রবাহের দেশের বিভিন্ন জেলার পাশাপাশি মোংলায়ও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জুবুথুবু। কনকনে শীতে চরম বিপাকে পড়েছে গরিব-অসহায় শীতার্ত মানুষ।
এর মধ্যে সূর্যের তেমন একটা দেখা ছিল না। পাশাপাশি বৃষ্টির মতো কুয়াশাও পড়েছিল। এতে কষ্ট বেড়েছিল খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও ছিন্নমূল মানুষের।
এর মধ্যে বাসস্ট্যান্ডে, রাস্তার পাশে থাকা ভাসমান লোকজন ও তার পরিবারগুলো সারাদিনের কাজের ক্লান্তির পর পলিথিনে মোড়ানো ঘরে কোনো মতে ঘুমিয়ে পড়েন। প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের অনেকের নেই ভারী পোশাক বা শীতবস্ত্র। তাই, তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায় এতিম, ভবঘুরে, অসুস্থ মানুষদের খুঁজে খুঁজে নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন ইউএনও আফিয়া শারমিন। এসময়ে তিনি অসহায় মানুষদের সাথে কুশল বিনিময় করেন। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। এ সময় তার সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহাগ খাঁন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, শৈতপ্রবাহের ফলে গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews