1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার; সংখ্যালঘু পরিবারকে হুমকি: প্রাণভয়ে আতঙ্কে দেশ ছাড়ার অভিযোগ;

IHWS পিরোজপুর সদর উপজেলা কমিটি আইডি কার্ড, টি-শার্ট ও পরিচিত সভা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: আব্দুল হান্নান শেখ

অদ্য (২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি (IHWS) পিরোজপুর সদর উপজেলা কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ এবং পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিন শেখ এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) এস এম আল আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন—
মনিরুজ্জামান, উপদেষ্টা, আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি
তারিকুল ইসলাম নজিবুল, উপদেষ্টা, আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি (পিরোজপুর জেলা)
জহিরুল ইসলাম, বরিশাল বিভাগীয় প্রতিনিধি
সৈয়দ আবিদুর রহমান, ঢাকা ও খুলনা বিভাগীয় প্রতিনিধি
জনাব মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, ৩ নং সদর ইউনিয়ন কাউখালী
এছাড়া জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি জনাব সোহেল বিল্লাহ কাজল এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু জাফরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন—
“আমার জীবনে যতদিন প্রাণ থাকবে ততদিন মানুষের পাশে থেকে সেবা করে যাব। আমাদের সংগঠন অসহায় মানুষের জন্যই কাজ করছে এবং সবসময় করবে। বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের অনুমোদিত কমিটি রয়েছে। এটি একটি সরকার নিবন্ধিত আন্তর্জাতিক অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।”
তিনি আরও বলেন—
“আইডি কার্ড ও টি-শার্ট পাওয়ার অর্থ দায়িত্বশীল হয়ে মানবসেবায় নিয়োজিত হওয়া। কে অনাহারে দিন কাটাচ্ছে, কে অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, কে চিকিৎসা বঞ্চিত হচ্ছে—এসব বিষয়ে সবসময় আমাদের ভাবতে হবে এবং গরিব-অসহায় মানুষের পাশে থাকতে হবে।”
অনুষ্ঠান শেষে অন্যান্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই শ্লোগানকে সামনে রেখে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews