বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা ; জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল; পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’‌ গণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি;

অবৈধভাবে ক্যাম্প থেকে বের হওয়া ১৭১ রোহিঙ্গা আটক, ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি;

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে বিভিন্ন ক্যাম্প থেকে বের হওয়া ১৭১ জন রোহিঙ্গা’কে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) সদস্যরা দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় স্থায়ী ও অস্থায়ী দুটি চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযান চলাকালীন সময়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী বিভিন্ন গাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী এবং ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিজ নিজ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। একই দিন রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। বিজিবি জানায়, সাম্প্রতিক দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের মানুষ নানা অজুহাতে নির্ধারিত সীমারেখা অতিক্রম করে সদর ও আশপাশের এলাকায় অবাধে চলাফেরা করছে। কেউ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা মাছ ধরার মতো পেশার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়াচ্ছে। এতে স্থানীয়দের সামাজিক ও নিরাপত্তা পরিস্থিতিতে ঝুঁকি তৈরি হচ্ছে।
কর্নেল আশিকুর রহমান বলেন, ‘আটক রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের পর মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার