1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল; মঠবাড়িয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,পলাতক ভাড়াটিয়ার সন্ধানে পুলিশ; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত; আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; নওগাঁয় ভ্যান ছিনতাই, চালক আহত; পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

জেলা প্রতিনিধি পটুয়াখালী;

বাংলাদেশ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দেওয়া অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পটুয়াখালী বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক ফোরাম গ্রাহকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর ( শোমবার) পটুয়াখালী, ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার সামনে আয়োজিত মানববন্ধনে মাওঃ নূরুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পটুয়াখালী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাংস্কৃতিক জোটের সেক্রেটারী মোঃ শামিম, ইসলামী ব্যাংক গ্রাহক মাওঃ শহিদুল ইসলাম, সহ অন্যন্য। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক অবৈধভাবে দখল করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এস.আলম। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ দূর্নীতি করে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে । বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডারদেরকে এই ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে অনিয়ম করে। ফ্যাসিস্ট এর দোসরদের চাকরি থেকে বরখাস্ত করে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। এসময় বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গ, ব্যাংক গ্রাহক সহ রেমিটেন্স যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews