সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

কাউখালীতে আরজেএমএফ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত;

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার-ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় রেস্টোরেটিভ জাস্টিস অ্যান্ড মেডিয়েশন ফোরাম (আরজেএমএফ) সদস্যদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ও ১৮ জুন অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে নাগরিক উদ্যোগের আওতাধীন কাউখালী উপজেলা শাখা। প্রশিক্ষণে উপজেলার ২৭ জন আরজেএমএফ সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অধিকার,পারিবারিক আইন,বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর),রেস্টোরেটিভ জাস্টিস,মধ্যস্থতা এবং নাগরিকের আইনগত ও নৈতিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন,একজন সচেতন নাগরিকের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের আইন মেনে চলা,কর প্রদান,রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং দেশপ্রেমের চর্চা করা উচিত। পাশাপাশি আইনি অধিকার প্রতিষ্ঠায় আদালত ও দেওয়ানি মামলার পাশাপাশি শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির গুরুত্বও তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন মিল স্পেশালিস্ট দোলন চন্দ্র রায়, এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত,প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া এবং কমিউনিটি প্যারালিগ্যাল সুমা আক্তার।
আয়োজকরা জানান,আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের লক্ষ্য হলো কমিউনিটি পর্যায়ে ন্যায়বিচার,সুশাসন প্রতিষ্ঠা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে জনগণকে সচেতন ও সক্ষম করে তোলা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews