1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী; কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রোধে ২ কোটি ৪ লাখ টাকার জিওব্যাগ ফেলার কাজ শুরু; বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত ; মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন;

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার্স হাফিজুর রহমান হাবিব;

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবীণ শিক্ষক, কর্মচারী, স্কুল ভিত্তিক শিক্ষকগণকে সংবর্ধনা প্রদানসহ বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পর্যটনের বিনোদনকেন্দ্র ডাকবাংলোর ইকোপার্কে এ আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতির তেঁতুলিয়া উপজেলার শাখা। অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের পরিবার নিয়ে বনভোজন উৎসবে অংশ নেয়।
আয়োজন ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ভজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হীরাকান্ত রায়, বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুল ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এ সময় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক আতাউর রহমান মানিকসহ বিভিন্ন শিক্ষক ও শিল্পীবৃন্দ। উৎসব মুখর পরিবেশে আনন্দে মুখরিত হয়ে উঠে শিক্ষক সমিতির বার্ষিক বনভোজনের আয়োজনটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews