1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; নওগাঁয় ভ্যান ছিনতাই, চালক আহত; পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; জাতীয় পুষ্টি সপ্তাহে কাউখালীতে এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর খাদ্য বিতরণ; কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় অন্তঃসত্ত্বা বেদে পল্লীর এক নারীর মৃত্যু; ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা;

ধর্ষণ-নারী নির্যাতন ও ডাকাতি-ছিনতাইয়ের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

সারাদেশে অব্যাহত ধর্ষণ, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, নারী নির্যাতন, খুন, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে মোংলায়।
বিক্ষোভ মিছিলে স্লোগানে স্লোগানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর। আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই। একটা ধর্ষক ধর, ধরে ধরে জলে ভর। সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে। ছাত্রদল যুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর মার্কেটের সামনে মোংলা সরকারী কলেজ ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অপরাধীরা পার পেয়ে যাওয়ার কারণে এসব অপরাধ সমাজে মহামারি আকার ধারণ করছে। বক্তারা বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, জুলাই বিপ্লবের অসংখ্য শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই অবস্থানে এসেছি। তাই আমাদের দায়িত্ব অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ হোক, মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে।
সমাবেশে বক্তব্য রাখেন, মোংলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মো: ইউসুফ পারভেজ, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন মুন্না, মোংলা পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews