1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য; ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন: মো. দুলাল মিয়ার ঈদের শুভেচ্ছা; মঠবাড়িয়ার উন্নয়নে ‘ঐক্য, অধিকার ও মুক্তি’ নিয়ে পাশে থাকতে চান রুবেল হাওলাদার; সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মসজিদের ইমামরা;

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ। সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম সিদ্দিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আত্রাই থানার ওসি মো. মুনসুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান প্রামানিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. পি এম কামরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সফল উদ্যোক্তা মো. সলেমিন এবং ডা. মির্জা মো. নাদিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ সম্প্রচার ও বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়। এছাড়া ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান, কৃমিনাশক বিতরণ এবং ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews