1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল; মঠবাড়িয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,পলাতক ভাড়াটিয়ার সন্ধানে পুলিশ; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত; আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; নওগাঁয় ভ্যান ছিনতাই, চালক আহত; পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

নওগাঁর আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত;

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর)সকাল ১০ টায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেল নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, দেশের প্রান্তিক থেকে শুরু করে বড় বড় পর্যায়ে সমস্যা সমাধান ও গুরুত্বপূর্ণ কাজে বূমিকা রাখছেন সমবায়। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে ২’শ বছরের অধিক সময় ধরে সমবায় কাজ করে চলেছে। যে কাজ একার পক্ষে করা অসম্ভব সেটা সমবায় সমিতির মাধ্যমে সহজেই সমাধান করা যায়। সমবায়ের যেকোন সমস্যা ও কার্যে তাঁর (ইউএনওর) দরজা খোলা আছে বলে জানা তিনি।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দিবসের তা্ৎপর্য তুলেধরেন বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews