রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাণীনগরে ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক; নেছারাবাদের ১০ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী চমক; পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; দেবিদ্বার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি; বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়ার অভিযোগে ববি ছাত্রদল নেতা বহিষ্কার; বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতি দেখতে সাপলেজায় কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন; নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল; মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার; দীর্ঘদিন পর আবারও চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র; কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ৩; কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন; ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিকাণ্ড,হেলপার নিহত; দেহের লেনদেন, হৃদয়ের মহব্বত—প্রেমের শ্রেষ্ঠত্ব কোথায়? কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত;
Title :
রাণীনগরে ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক; নেছারাবাদের ১০ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী চমক; পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; দেবিদ্বার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি; বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়ার অভিযোগে ববি ছাত্রদল নেতা বহিষ্কার; বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতি দেখতে সাপলেজায় কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন; নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল;

যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান;

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯১ বার পঠিত




মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা;

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রাকিব রহমানের মালিকানাধীন ‘স্পাইস হেভেন’। দীর্ঘ ২৫ বছর ধরে গ্রাহকদের আস্থা অর্জন এবং ধারাবাহিকভাবে খাবারের মান ও মেনু উন্নয়নের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের হুইচার্চে অবস্থিত রেস্তোরাঁটি।
রাকিব রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেকের ছেলে।
গত রবিবার (৪ অক্টোবর) লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল।
আয়োজকেরা জানান, যুক্তরাজ্যজুড়ে হাজারো গ্রাহক তাঁদের পছন্দের রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান ও শেফদের পক্ষে ভোট দেন। পরে বিচারকদের বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করা হয়। কারি লাইফ মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কারি লাইফ’ ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে।
রেস্তোরাঁটির মালিক রাকিব রহমানের কাছে গ্রাহকদের আস্থাই সবচেয়ে বড় অর্জন। বছরের পর বছর একই গ্রাহকদের ফিরে আসা এবং তাঁদের পরিবারের নতুন প্রজন্মের কাছে ‘স্পাইস হেভেন’-এর পরিচিতি ছড়িয়ে পড়াকে তিনি রেস্তোরাঁটির সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রাকিব রহমান বলেন, বাংলাদেশি হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বর্ষসেরা পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে দোয়া চাই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ডরসেটের ওয়েমাউথের এমপি লয়েড হ্যাটন, সমারসেটের টনটনের এমপি গিডিয়ন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী এবং ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলার।
কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, যুক্তরাজ্যের কারি শিল্পে অনেক অনুপ্রেরণাদায়ী ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক রয়েছেন। তাঁদের কঠোর পরিশ্রম ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ করে দিতে পেরে তাঁরা আনন্দিত। এ ধরনের স্বীকৃতি ব্যবসায়ীদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
যুক্তরাজ্যের কারি শিল্প দেশটির অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বার্ষিক চার বিলিয়ন পাউন্ডের বেশি লেনদেনের এ শিল্পে ১০ হাজারের বেশি কারি রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি আকারের এবং অনেকগুলো পরিবারকেন্দ্রিকভাবে পরিচালিত হয়।
রাকিব রহমানের এ অর্জনে নরসিংদীর মনোহরদীসহ তাঁর এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের ধারায় ‘স্পাইস হেভেন’-এর এই স্বীকৃতি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews