বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা ; জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল; পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’‌ গণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি;

শ্যামগাতি গাবগাছি হিন্দু পাড়ার রাস্তাটি জনগণের চলাচলের জন্য একটি মরণ ফাঁদ ;

মোঃ সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় শ্যামগাতি গাবগাছি বাজার থেকে ৫০০ গজ পশ্চিমে ৩০০ গজ উত্তর দিকে দিকে হিন্দু পাড়া নামে একটি ঐতিহ্যবাহী বিশাল বড় গ্রাম রহিয়াছে ,যেখানে কয়েক হাজার হিন্দু পরিবার এবং সেই সাথে অনেক মুসলমান পরিবার একসাথে বসবাস করে আসছেন এই রাস্তাটি সরকারি ম্যাপে বিদ্যমান । স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই রাস্তাটি উক্ত পাড়ার লোক ব্যবহার করে আসছেন শুধু তাই নয় এই রাস্তাটির সাথে ২০ থেকে ২৫ টি পারা মহুলার সংযোগ রাস্তা রহিয়াছে প্রতিদিন হাজার হাজার লোক এই রাস্তায় দিয়ে চলাচল করে থাকেন , ছোট এই রাস্তায় দুটি ছোট কালভার্ট বা ব্রিজ রহিয়াছে , এছাড়াও এই মহল্লায় শ্রী সুকুমার দাস নামক একজন কবিরাজ রহিয়াছেন তিনি সারা সপ্তাহে বিভিন্ন ধরনের রোগী চিকিৎসা করে থাকেন, তিনি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার নতুন রোগী দেখেন, এছাড়াও সপ্তাহের অন্য পাঁচ দিন পুরাতন রোগী দেখে থাকেন, শনিবার এবং মঙ্গলবার তাহার কাছে কবিরাজি চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেলা এবং কি অন্যান্য জেলা থেকে বিভিন্ন গাড়ি নিয়ে শতশত রোগী আগমন করেন এবং কি সপ্তাহর অন্য পাঁচ দিনও অনেক রোগী তাহার কাছে কবিরাজি চিকিৎসার জন্য আগমন করে থাকেন, ,অনেক রোগী আছেন যারা হাঁটতে পারেন না সেই সমস্ত রোগীগণ গাড়িতে উক্ত কবিরাজের বাড়িতে গমন করেন। এছাড়াও এই এলাকার কেউ বড় ধরনের সমস্যায় বা অসুস্থ হলে যেমন মা-বোনদের সিজার বা অন্য কোন বড় রকম রোগে অসুস্থ হলে তাহারা এই রাস্তা দিয়েই গাড়িতে চরে প্রদান রাস্তায় উঠে বেলকুচি শহরের দিকে যান এবং উক্ত পারামহল্লা এবং তাহার সাথে যে সমস্ত রাস্তার সংযোগ রহিয়াছে সকল লোক এই রাস্তা দিয়েই সকল ধরনের পণ্য নেওয়া আনা করে থাকেন।
রাস্তাটি বালু মাটি দিয়ে ভরাট করা এবং রাস্তার দুই সাইডে বড় বড় ডোবা সেই কারণে বৃষ্টি হলেই রাস্তার সমস্ত বালু মাটি বৃষ্টির পানির সাথে ডোবায় চলে যায় প্রতিবছর স্থায়ী প্রতিনিধি এবং এলাকার লোকজন নিজস্ব অর্থায়নে রাস্তায় মাটি ভরাট করে থাকেন কিন্তু সেটা কোন কাজের কাজ হয় না ,গ্রীষ্মকালে এই রাস্তা দিয়ে হাঁটলে পা টাখনু পর্যন্ত বালুতে ডুবে যায়। বালুমাটি বৃষ্টির পানিতে ডোবায় গিয়ে জমা হয় যার দরুন কালভার্ট বা ব্রিজ দুটি একদম মাটি শূন্য হয়ে পড়ে, ব্রিজের দুই সাইডের বালু মাটি গুলো ব্রিজের এক কোনা দিয়ে বের হয়ে ডোবার দিকে চলে যায় ব্রিজ বা কালভার্ট দুটি মাটি শূন্য হয়ে পড়ে যার দরুন ব্রিজ দুটি ভাসমান অবস্থায় রহিয়াছে, ব্রিজ দুটি ভেঙে ক্ষতবিক্ষত এবং কি ব্রিজের সকল সাইডে ফাটল ধরেছে বর্ষা হলে ব্রিজ বা কালভার্ট দুটি হয়তো ডোবায় তলিয়ে যেতে পারে । বর্ষা হলে রাস্তার সমস্ত মাটি বৃষ্টির পানির সাথে ডোবায় গিয়ে জমা হয় জনগণের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে এ রাস্তায় বর্ষাকালে এলাকার সকল জনগণ চলাচল করতে পারেন না বিগত সময়ে এলজিইডি এবং বেলকুচি উপজেলা প্রশাসন কয়েক দফায় রাস্তাটি পরিদর্শন করলেও স্থায়ী কোন কাজ করেননি। উক্ত পাড়া বা মহল্লার এলাকার সকল জনগণের একটাই দাবি ,রাস্তাটি স্থায়ীভাবে মেরামত এবং কালভার্ট বা ব্রিজ দুটি পুনরায় মেরামত করে রাস্তাটি ভালো মাটি দিয়ে ভরাট করে স্থায়ীভাবে পাকা বা ঢালাই করে দিলে হাজার হাজার জনগণের চলাচলের ক্ষেত্রে অনেক অনেক উপকৃত হবেন ।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার