শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

আমাদের পরিচয় একটাই— আমরা বিএনপি: ঐক্যের ডাক দিলেন ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী;

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পঠিত




মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী দেবিদ্বার ও কুমিল্লা উত্তর জেলার সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, দেবিদ্বার ও কুমিল্লা উত্তরের নেতাকর্মীরা সুসময়-দুঃসময় সবসময় তাঁর পাশে ছিলেন। তাদের ভালোবাসা, ত্যাগ ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভক্তির রাজনীতি বিএনপির সাংগঠনিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছে। তবে এখন সময় এসেছে অতীতের সব ভুল বোঝাবুঝি ও বিভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে দলকে আরও সুসংগঠিত করার।
ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী বলেন, “আমাদের পরিচয় একটাই— আমরা বিএনপি। আর আমাদের নেতা একজনই— জনাব তারেক রহমান।”
তিনি আরও বলেন, পারস্পরিক ঐক্য, ভালোবাসা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে দেবিদ্বারে বিএনপিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতির শেষে তিনি “বাংলাদেশ জিন্দাবাদ” এবং “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews