শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

কাউখালীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,বাজারমূল্য ৪০ হাজার টাকা;

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ১৭ জুলাই ২০২৬ অনুযায়ী এসআই (নিঃ) মো. আতিকুর রহমান বিশ্বাসের নেতৃত্বে এসআই (নিঃ) পলাশ বিশ্বাস,এএসআই (নিঃ) মো. আল মোশারেফ এবং সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযানে অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দল জানতে পারে,কাউখালী থানাধীন জয়কুল এলাকার রাজাপুর-কাউখালী সড়কের স্টিল(বেইলি)ব্রিজের উত্তর পাশে শাহিনের জমির সংলগ্ন পাকা সড়কে এক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. মহারাজ মোল্লা (৪৫)-কে আটক করা হয়। তিনি কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া (মোল্লাবাড়ি) এলাকার বাসিন্দা।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান কোচড়ে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করলে ইয়াবার মোট ওজন দাঁড়ায় ১০গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৪০ হাজার টাকা।
উদ্ধারকৃত আলামত জব্দ করে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস ইয়াবা নমুনা হিসেবে সিলগালা করা হয়। এ সময় স্থানীয় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।
ডিবি পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)ধারায় কাউখালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে,জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews