সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক,ডিবি পুলিশের অভিযান; জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; কুমিল্লার দাউদকান্দিতে এক রাতের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৮; সন্ধ্যা নদীতে অভিযানে ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ,আগুনে ধ্বংস; ​পিরোজপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক; কাউখালীতে ২টি গাঁজার গাছসহ যুবক আটক; কবিতা: দিনকাল হালচাল; সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের দাবি; জনতার আস্থার প্রতীক, সততার আলোকবর্তিকা: দৌলতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কান্ডারি মো: গোলাম মোস্তফা; শান্তিপূর্ণ ভোটে পজেটিভ পিরোজপুরের সভাপতি হাবিব, সম্পাদক নাঈম নির্বাচিত;

কাউখালীতে ২টি গাঁজার গাছসহ যুবক আটক;

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন ;​ কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ২টি জীবন্ত গাঁজার গাছসহ মো.ইব্রাহিম (২০) নামের এক যুবককে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
​আজ (২ আগস্ট,২০২৬) পিরোজপুর জেলার কাউখালী থানাধীন শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, শিয়ালকাঠী ইউনিয়নের হাওলাদার ও চৌকিদার বাড়ির সামনে মো.মিজানুর রহমান খানের ফলজ বাগানের ভেতরে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার একটি চৌকস টিম এস আই মহিউদ্দিন ও এএসআই খাইরুল হাসানের নেতৃত্বে কাউখালী থানা পুলিশ সাত ফুট উচ্চতা বিশিষ্ট দুটি গাজা গাছসহ মাদক কারবারি (১) মোঃ ইব্রাহিম (২০),পিং আব্দুল হালিম সাং শিয়ালকাঠি,থানা -কাউখালী,পিরোজপুরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে।
সেখানে অভিযান চালায়। পরবর্তীতে উক্ত স্থান থেকে আসামি মো. ইব্রাহিম নিজ হাতে রোপণ করা ২টি গাঁজার গাছ উপড়ে তুলে জব্দ তালিকাভুক্ত করা হয়। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিতে স্থানীয় মো.জাকির হোসেন (৬৮) ও মো.মাহমুদুল হাছান (৩৯)-কে আইনগত সাক্ষী করা হয়।
​এ বিষয়ে কাউখালী থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফলজ বাগান থেকে গাঁজার গাছসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়েছে। মাকদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews