শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে;

কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা;

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬৫ বার পঠিত



কালকিনি-ডাসার (মাদারীপুর)প্রতিনিধিঃ
মুন্সী ফরহাদ হোসেন:

মাদারীপুরে কালকিনিতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ইসমাইল সরদারসহ কয়েকজন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার। রোববার সকালে ভুক্তভোগীর নিজ বাড়ি উপজেলার কয়ারিয়া এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ ও সরেজমিন সুত্রে জানাগেছে, উপজেলার কয়ারিয়া এলাকার ফিরোজের দোকান থেকে নিয়মিত তেল ক্রয় করে আসছিলেন একই এলাকার ইসমাইল সরদার। এই তেল ক্রয়ের সুত্রে দোকানদার ফিরোজের কাছে ইসমাইল সরদারের কিছু টাকা পাওনা ছিল। ইসমাইল সেই পাওনা টাকা ফেরত চাইতে গেলে দোকানি ফিরোজ হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায় ফিরোজ তার দোকানে রাখা ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলকে আঘাতের চেষ্টা করে। এতে বাধা দিয়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি হয়। এর জের ধরে ফিরোজ হোসেন বাদী হয়ে ইসমাইল সরদারসহ ৪জনকে জরিয়ে আসামী করে কালকিনি থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে। এ মিথ্যা মামলার অভিযোগে ভুক্তভোগী ইসমাইল সরদার ও তার পরিবার নিজ বাড়িতে একটি প্রতিবাদ সভা করেন। ভুক্তভোগী ইসমাইল সরদার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, আমি ফিরোজের দোকান থেকে নিয়মিত তেল কিনতাম। লেনদেন সূত্রে তার কাছে আমার কিছু টাকা পাওনা ছিল। সেই পাওনা টাকা ফেরত চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালান এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করেন। এখন স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার ভাইসহ এমন কয়েকজনকেও এই মামলায় আসামি করা হয়েছে, যারা ঘটনার সময় ওই এলাকায় উপস্থিতই ছিলেন না। ​প্রত্যক্ষদর্শী মোল্লারহাট বাজারের ব্যবসায়ী রাজন হোসেন ও আবদুল হক মোল্লাসহ বেশ কয়েকজন জানান, ঘটনার দিন পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ফিরোজ হাওলাদারের সঙ্গে মামলার প্রধান আসামি ইসমাইল সরদারের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়ের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। ব্যবসায়ীদের সংঘর্ষ চলাকালীন ফিরোজ হাওলাদার ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালালে স্থানীয়রা তাৎক্ষণিক বাধা দেয় এবং তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয় অভিযুক্ত মামলার বাদী ফিরোজ হোসেনের দাবি তার কাছে চাদা দাবি করায়, সে মামলা করেছে। কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মোল্লা জানান, চাদাবাজি নয় বিষয়টি অন্য ঘটনা। এ ব্যাপারে কালকিনি থানার জহিরুল আলম জানান, বিষয়টির ব্যাপারে খোজ নিয়ে দেখবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews