1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন”

কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারকে অর্থ সহায়তা করলেন জামাত;

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহত নওগাঁর আত্রাইয়ের মেধাবি ছাত্র ফাহমিদ জাফর ও ব্যাবসায়ী শাখিল আনোয়ার কে জামাতের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

আজ সকালে নিহতদের কবর জিয়ারত ও শোক সংতপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে নিহতদের পরিবারের হাতে অর্থ তুলে দেন নওগাঁ জেলা জামাতের আমীর খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ বিরোধী শত্রুরা দেশব্যাপী হামলা-ভাংচুর,অগ্নিসংযোগ, লুটতরাজ করে আমাদের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছেন। আপনারা ওই সকল দেশ বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। হিন্দু ও অন্যান্য জাতিগোষ্ঠির জান-মাল ও ধর্মীয় স্থাপনায় শুরক্ষা দিন।

আত্রাই উপজেলা জামাতের আমীর পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা জামাত কর্মপরিষদ সদস্য আবু শিহাব, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আশাদুল্লাহ আল গালিব সহ জামাত-শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জানা যায়, উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের আবেদ আলীর ৫ সন্তানের মধ্যে মৃত শাখিল আনোয়ার ছিলেন ১ম সন্তান। তিনি ঢাকায় ব্যাবসা করতেন। তিনি গত ৫ আগষ্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে নিহত হন। এছাড়া তারাটিয়া গ্রামের শেখ জাফরের তিন ছেলের মধ্যে মৃত ফাহমিদ ছিলেন সবার ছোট। তিনি টঙ্গী সরকারী কলেজে পড়াশোনা করতেন। তিনি গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে নিহত হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews