বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজে প্রাক্কলনের সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক, একটি বিদ্যালয়ে কাজ শুরুর আগেই বিল প্রস্তুতির অভিযোগ; নারী পাচারকারী সাংবাদিক জহুরুল এর ছেলে ইয়াবা ও হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৪ ; নওগাঁ জেলা পুলিশের অভিযানে ৬ আন্তজেলা গরু চোর গ্রেপ্তার,উদ্ধার ৫ চোরাই গরু; জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিতঃ পীর সাহেব চরমোনাই ; দেবিদ্বারে ৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার দাবিতে মানববন্ধন; কবিতা: সাহিত্যের পথযাত্রী ; নওগাঁর আত্রাইয়ে অসহায় ও অসুস্থদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ; তনু হত্যা মামলা আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ; আত্রাই-রাণীনগরের দুই গ্রামের যৌথ উদ্যোগে ‘মানবিক প্রবাসী ফাউন্ডেশন’র অফিস উদ্বোধন; লিজ ছাড়াই খাস পুকুর দখল, ভূমি অফিসে রশিদহীন ৯৩ হাজার টাকা আদায়ের অভিযোগ;

দেবিদ্বারে ৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার দাবিতে মানববন্ধন;

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

মো. মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লার দেবিদ্বারে ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সকলের জন্য সমান বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটল বলেন, “এই কর্মসূচি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ থেকে নয়; বরং নীতি, আদর্শ, জবাবদিহি এবং ৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার একটি নৈতিক দাবি।”
তিনি বলেন, ৫ আগস্টের গণআন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে স্বচ্ছতা, জবাবদিহি ও নীতিনিষ্ঠার পরিচয় দিতে হবে।
সাইদুর রহমান লিটল বলেন, “গণতন্ত্রে সম্মান মানে প্রশ্নহীনতা নয়। জনগণের প্রশ্ন করার অধিকারই গণতন্ত্রের সৌন্দর্য এবং নেতৃত্বের জবাবদিহিতার ভিত্তি।”
তিনি অভিযোগ করেন, জাতীয় পর্যায়ে যে নীতি ও আদর্শের কথা বলা হচ্ছে, তার প্রতিফলন স্থানীয় পর্যায়ে সমানভাবে দেখা যাচ্ছে না। জনগণ জানতে চায়—আইন ও নীতি কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে?
তিনি ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদকে ঘিরে স্থানীয় পর্যায়ে ওঠা অভিযোগ, মামলা ও জনমনে সৃষ্ট প্রশ্নের বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ ও স্বচ্ছ পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, বিচার আদালতের মাধ্যমে হবে, তবে জনগণের প্রশ্নের জবাব দেওয়া রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদের চেয়ারম্যান পদে যোগদানপত্র অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাদের দাবি, কোনো হত্যা মামলার আসামিকে চেয়ারম্যান পদে বহাল রাখা ৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
বক্তারা আরও অভিযোগ করেন, জাতীয় পর্যায়ে ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কথা বলা হলেও স্থানীয় পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তারা দ্বৈত নীতি পরিহার করে নিরপেক্ষ তদন্ত ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব আব্দুল রহমান, যুগ্ম আহ্বায়ক ইউসুফ মিয়া, দেবিদ্বার পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, মো. মনির, মো. কবির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “নীতি হবে এক, আইন হবে এক এবং বিচার হবে সবার জন্য সমান। ৫ আগস্টের শহীদদের আত্মত্যাগ কোনো রাজনৈতিক স্লোগান নয়; এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা রক্ষায় ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews