1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর;

নওগাঁর রানীনগরে মোটরসাইকেলে প্রাণ গেলো দুই বন্ধুর;

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে আজ শনিবার পহেলা ফেব্রুয়ারী ২০২৫
দুপুরে এমদাদুল হক (২০) ও জিহাদ হোসেন (২০) মোটরসাইকেল নিয়ে
দুই বন্ধ ঘুরতে বেড়িয়ে নিহত হয়েছেন।
জানাযায় দুই বন্ধ মিলে মোটরসাইকেল নিয়ে নওগাঁর রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের কাছাকাছি অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুই বন্ধু নিহত হোন। নিহত এমদাদুল উপজেলার লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং জিহাদ একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের জমির উদ্দীনের ছেলে।
নিহত এমদাদুলের চাচাতো ভাই আল আমিন জানিয়েছেন, নিহত এমদাদুল ঢাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করতো। সেখান থেকে গত দুইদিন আগে সে ছুটিতে বাড়ি আসে। শনিবার সকালে বন্ধু জিহাদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে রাণীনগরে যায়। সেখান থেকে দুপুর পৌনে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের পশ্চিমে পৌঁছালে একটি অটো চার্জার ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমদাদুলকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটা নাগাদ মারা যায় এমদাদুল। ওই দুর্ঘটনায় নাইম হোসেন (২৩) নামে অটো ভ্যানযাত্রী আহত হয়েছেন। আহত নাইম রাণীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews