রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব; অস্তিত্ব সংকটে ন্যাশনাল টি কাউখালীতে পুলিশের অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার; কাউখালীতে আরজেএমএফ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত; রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ;
Title :

পটুয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত;

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি;

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে–এড. নাজমুল আহসান
আজ ২৬ সেপ্টেম্বর (সকাল নয়টায়) শহরের শহীদ মিনার সম্মুখে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির এডভোকেট নাজমুল আহসান
উপজেলা জেলা আমীর মাওঃ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আবদুস সালাম, সুরা সদস্য এবিএম সাইফুল্লাহ সেক্রেটারি মোঃশহিদুল্লাহ আল কায়সারি পটুয়াখালী পৌর আমীর মাওলানা আবুল বশার, আবদুল্লাহ আন নাহিয়ানপ্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নামুল আহসান বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। এজন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায়, কালো টাকার বিস্তার ঘটাতে চায়, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews