বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা;

পিরোজপুর সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পঠিত

প্রতিনিধি: মোঃ নুরুজ্জামান খোকন

২১ মার্চ শুক্রবার ২০ রমজান,বৈকাল ৪ ঘটিকার সময়,পিরোজপুর শহীদ ওমর ফারুক মিলনায়তনে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত দায়িত্ব এবং মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন।
অনুষ্ঠানটি মাওলানা আব্দুল হক কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেন, অতঃপর সাধারণ সম্পাদক এস.এম.আবু জাফর এর সঞ্চালনায় এবং এস.এম. সোহেল বিল্লাহর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খান। জেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বন কর্মকর্তা মো. মোতালেব মিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম সোহাগ।প্রেসক্লাবের সাবেক সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু। পিরোজপুর সদর উপজেলা স্কাউটসের সভাপতি মো. মাসুম বিল্লাহ।পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন হাওলাদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি এম.এ.জলিল, সহ-সভাপতি মো.নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.শাহিন ফকির,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল কবির বশির,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন,দপ্তর সম্পাদক এম.এ.নকিব নাসরুল্লাহ, কোষাধ্যক্ষ সাদী মো.হিমেল,ক্রীড়া সম্পাদক শাহরিয়ার মোস্তফা কিঞ্জল,মেহেদী হাসান নয়ন,সাগর মৃধা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনায় বক্তারা সাংবাদিকদের সততা, দায়িত্বশীলতা,পেশাগত নৈতিকতা ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে সমাজ গঠনে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও সাংবাদিকদের কাজে বাধা প্রদান,মিথ্যা মামলা ও হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সকলকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে মাওলানা খলিলুর রহমান দেশ ও জাতির কল্যাণ,বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ামোনাজাত শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews