সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচিতে মাদক নির্মূলে গুরুত্বারোপ করেছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম; আমাদের পরিচয় একটাই— আমরা বিএনপি: ঐক্যের ডাক দিলেন ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী; নওগাঁর বর্ষাইলের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন; দেবিদ্বারে বিএনপি নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য..কাইয়ুম সরকার ; মরহুম আঃ আউয়াল খান ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি; বিলে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না ধর্ষণ মামলার দুই আসামি; নেছারাবাদে এনসিপির জুলাই পথযাত্রা,গণতন্ত্র ও হাদি হত্যা মামলার বিচারের দাবিতে সমাবেশ; জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাল ফিতায়’ বন্দি মেসার্স সওদাগর অটো রাইস মিলের বিদ্যুৎ সংযোগ; দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা -অলি হাসান সৃজন; জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি;

মরহুম আঃ আউয়াল খান ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি;

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা;কুমিল্লা জেলা প্রতিনিধি ;

দেবিদ্বারের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, তৃণমূল বিএনপির প্রাণপুরুষ মরহুম আবদুল আউয়াল খান ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তাকে স্মরণ করছি।
আউয়াল খান ভাই ছিলেন একজন নির্ভীক সংগ্রামী, ত্যাগী রাজনীতিক ও জনবান্ধব নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তিনি সারাজীবন বিএনপির রাজনীতিতে নিবেদিত ছিলেন। দেবিদ্বারের মাটি ও মানুষের অধিকারের জন্য তিনি আমৃত্যু লড়াই করে গেছেন।
বহু স্মৃতি আপনার সাথে ভাই। আপনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু আপনার ত্যাগ, আদর্শ, সাহস ও সংগ্রামী চেতনা আজও আমাদের পথ চলার অনুপ্রেরণা। দুঃসময়ে আপনি যেভাবে তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, মামলা-হামলার মুখে যেভাবে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন তা দেবিদ্বারের রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আপনি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন ভাই। আপনার শূন্যতা আমরা কখনো পূরণ করতে পারবো না।
আবদুল আউয়াল খান ঢাকা কলেজের সাবেক জিএস এবং রাজনৈতিক জীবনে ছাত্রদল, যুবদল ও মৎস্যজীবী দলের গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ৫৪ বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৩ জুলাই সোমবার বেলা সোয়া দুইটায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর পরদিন স্বাস্থ্যবিধি মেনে জেলা যুবদলের নেতাকর্মীরা তার দাফন কাজ সম্পন্ন করেন। গতকাল বিকাল পৌনে পাঁচটায় হাসপাতাল থেকে তার লাশবাহী অ্যাম্বুলেন্সকে বিদায় জানান বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন শিশির, রবি খানসহ স্থানীয় নেতারা।
পরদিন সোমবার রাতে তার জন্মস্থান কুমিল্লার দেবিদ্বারের কাশারী খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে নিজ গ্রাম কাশারী খোলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় শত শত মানুষ অংশ নেন।
আবদুল আউয়াল খান এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তারা ৬ ভাই ও ২ বোন।
মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আপনার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সইবার তৌফিক দান করেন আমিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews