শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

দেনায় জর্জরিত জুলাই শহীদপরিবার গৃহপরিচারিকার কাজ করছেন আবুলের স্ত্রী রক্তাক্ত জুলাই;

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পঠিত




মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

​কুমিল্লার মুরাদনগরে পরিবারের ভরণপোষণের জন্য বাড়ি বাড়ি ঘুরে গৃহপরিচারিকার কাজ করছেন জুলাই শহীদ আবুল হোসেনের সহধর্মিণী লাকি আক্তার।
​পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজ দিশেহারা লাকী। সন্তানদের জীবিকার তাগিদে হতদরিদ্র এ পরিবারটি বাড়ি ছেড়ে ঢাকার আশুলিয়ায় গিয়েছিল। কিন্তু সেখানে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আবুল হোসেন, যার ফলে পরিবারটি সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়ে। আদালতের নির্দেশে তার লাশ শনাক্ত এবং জুলাই গেজেটে নাম অন্তর্ভুক্ত করা হলেও পরিবারটি এখনো দায়-দেনায় জর্জরিত।
জানা যায়, মুরাদনগর উপজেলার ফুলঘর গ্রামের মনির হোসেনের ছেলে আবুল হোসেন এলাকায় কাজকর্ম না পেয়ে পরিবার নিয়ে আশুলিয়ায় পাড়ি জমিয়েছিলেন এবং রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে, এক বাক্প্রতিবন্ধী বোন ও মা রয়েছেন। স্বজনদের ভাষ্যমতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার আবুল কাজকর্ম বন্ধ করে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঢাকামুখী মিছিলে পুলিশের গুলিতে আবুল হোসেনসহ কয়েকজন আন্দোলনকারী প্রাণ হারান। ওই সময় পুলিশ লাশগুলো জ্বালিয়ে দিয়েছিল।
​স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ ফিরিয়ে দেয়। পরবর্তীতে ১৯ আগস্ট সেনাবাহিনী ও ছাত্রদের চাপে বাধ্য হয়ে জিডি গ্রহণ করে আশুলিয়া থানা পুলিশ। পরবর্তীতে ২৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে (যেখানে ভ্যানগাড়িতে লাশের স্তূপ করছে পুলিশ) গায়ে ব্রাজিলের জার্সি ও লুঙ্গি পরা অবস্থায় আবুল হোসেনকে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। তবে পুলিশ আগেই লাশ পুড়িয়ে দেওয়ায় তাদের কপালে লাশ জোটেনি। মামলার পর কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত ও পরিবারের ডিএনএ পরীক্ষা করা হয় এবং পরবর্তীতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে জুলাই গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
​পরিবারের বর্তমান মানবেতর জীবন:
আবুল হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই শহীদপরিবারে প্রদীপ জ্বালানোর মতো কেউ নেই। দুটি শিশুসন্তান, বাক্প্রতিবন্ধী ননদ ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে চরম বিপাকে পড়েছেন লাকি। পরিবারের সদস্যদের আহার জোগাতে তিনি বর্তমানে বাড়ি বাড়ি ঘুরে গৃহপরিচারিকার কাজ করছেন। এদিকে পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়, পুলিশের গুলিতে আবুল হোসেন নিহত হলেও এ ঘটনায় ৩২ জনকে আসামি করে মামলা করা হলেও কোনো পুলিশ সদস্যকে আসামি করা হয়নি।
​শহীদ আবুল হোসেনের মা সালমা আক্তার বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবারের অনেক ঋণ রয়েছে। দায়-দেনায় জর্জরিত হয়ে আছি। আমার একটা প্রতিবন্ধী কন্যা আছে, তাকেও ভরণপোষণ করতে হয়। আমার পুত্রবধূ লাকি আক্তারের ওপর আমাদের ভরসা।ফ”
​লাকি আক্তার বলেন, “পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী। তাকে হারিয়ে আমরা বড়ই অসহায় হয়ে পড়েছি। সন্তানদের জীবিকার তাগিদে আমি এখন গৃহপরিচারিকার কাজ করি। কোথাও জুলাই শহীদের স্ত্রী পরিচয় দিই না।ফ”
​এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার বলেন, “আমরা পরিবারটির খবর নেব। সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা এলে পৌঁছে দেব।ফ”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews