বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নিজেই ‘আক্রান্ত’ চৌদ্দগ্রামের কালিকাপুর স্বাস্থ্য কেন্দ্র: নেই ডাক্তার, সেবা বঞ্চিত ২৫ হাজার মানুষ; কবিতা: আমার দোষ থাকবেই ; পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার;

কবিতা: আমার দোষ থাকবেই ;

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

কবিতা: আমার দোষ থাকবেই

কলমে: #কল্পকবি নূর মোহাম্মদ;

আমি চুপ থাকলেও তুমি বল
চুপ করে আছ কেন? কথা বলছ না যে ,
আমি কথা বললেও তুমি বল-
এতো বেশি কথা বল কেন ?
তোমার কি এমন সাজে ?
আমি দূরে থাকলেও তুমি বল-
এতো দূরে আছ কেন ?
আমাকে কি তোমার খারাপ লাগে?
আমি কাছে এলেও তুমি বল –
একটু সরে থাকো তো
গায়ে গা লেগে থাকার কি আছে !
আমি চিন্তিত হলেও তুমি বল –
কার কথা ভাবছ ?
আমি হাসি মুখে ঘরে ফিরলেও তুমি বল-
আজ কার সাথে ঘুরেছ ?
আমি কোথাও গেলেও তুমি ফোনে বল-
ফোন ব্যস্ত কেন? ফিরছ কবে?
আমি ঘরে থাকলেও তুমি বল-
একটু বাইরে যেতে পার না ?
মেয়েদের মতো ঘরে কত রবে ?
আমি ফোনে কথা বললেও তুমি বল-
কাকে ফোন দিলে ?
আমার ফোন আসলেও তুমি বল-
এতো কল আসে কেন ?
কাকে খুঁজে নিলে?
আমি বাজার করে আসলেও তুমি বল-
রুই মাছ এনেছ কেন ?
কাতলা আনতে পারতে !
আমি অফিস থেকে আসলেও তুমি বল-
সারাদিন কি অফিসে কাজ ?
কিছু কাজ বাড়িতেও সারতে !
আমি জলদি খেতে চাইলেও তুমি বল-
এতো খাই খাই কর কেন ?
পারলে নিজে নিয়ে খাও ,
আমি দেরিতে খেতে গেলেও তুমি বল-
খেতে আসছ না কেন ?
এক্ষুনি খেয়ে যাও ।
আমি গুনগুন করলেও তুমি বল-
মনে কার হাওয়া বয়েছে ?
আমি জোরে কিছু বললেও তুমি বল-
এবার থামোতো অনেক হয়েছে ।
আমি কবিতা লিখলেও তুমি বল-
দেখি কি কবিতা লিখছ ?
আমি জানালা দিয়ে তাকালও তুমি বল-
বাইরে কাকে দেখছ ?
আমি কথা প্রসঙ্গত হাসলেও তুমি বল-
কি এক রহস্যের গন্ধ পাই যেন ,
আমি কোনো বিষন্নতায় ভাবলেও তুমি বল-
মুখে হাসির চিহ্ন নেই কেন ?
আমি একটু বেশি ভালবাসলেও তুমি বল-
লক্ষণ কিন্তু ভাল দেখছি না !
আমি কম ভালবাসলেও তুমি বল-
তোমার পরিবর্তন দেখতে পাচ্ছি অনেকটা ।
আমি সবই শুনে নিজেকে বলি-
আমি কোনটা করলে তার বেশ হতো
দোষটা কি শুধু আমারই একা ঘটে ?
জেনে বুঝেও মধ্যস্থতায় তার দোষ ঢাকি
আর মুখ খুলে তারে বলি-
দোষটা আমারই বটে ।
বলাবলি ছেড়ে মূলকথা নেড়ে বলি-
সঃংসারে তো কত কিনাই রটে ,
আমার মতো কত জনেই সেথা
পড়ে যায় উভয় সংকটে ।
ছেড়ে দোষ ত্রুটি বেঁধে নিবে জুটি
কলহ করতে নেই ,
তুমি হলে যার ভালবেসে তার
দোষ ধরতে নেই ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews