শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫;

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

রিপোর্টার: মুন্সী ফরহাদ হোসেন
মাদারীপুর জেলা প্রতিনিধি;

মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় দারুস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
বিস্ফোরণের পর মাদ্রাসা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেন।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং কী ধরনের বস্তু থেকে বিস্ফোরণের সূত্রপাত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews