বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার;

চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি;

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত




চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাদের পরিবার।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—হাবিবুল করিম সিয়াম (১৫) ও মোবারক হোসেন (১৫)। তারা বায়েজিদ বোস্তামী এলাকার দারুল আরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়।

নিখোঁজ হাবিবুল করিম সিয়াম তাহেরাবাদ আবাসিক এলাকার আতুরার ডিপো এলাকার সজরুল করিমের ছেলে। অপর নিখোঁজ শিক্ষার্থী মোবারক হোসেন রূপবাত এলাকার মনির উদ্দিনের ছেলে।

ঘটনার পর নিখোঁজ হাবিবুল করিম সিয়ামের বাবা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার তাদের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।

কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেলে ০১৮২০৪০৬৫৪১ অথবা ০১৮২৮১৬৮২০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews